Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবিতে এক্সিলেন্স বাংলাদেশের আয়োজনে স্কিল ডেভেলপমেন্ট উইক

চবিতে এক্সিলেন্স বাংলাদেশের আয়োজনে স্কিল ডেভেলপমেন্ট উইক

নিজস্ব প্রতিবেদক:

এক্সিলেন্স বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে আয়োজিত হচ্ছে সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা ‘স্কিল ডেভেলপমেন্ট উইক’। সম্পূর্ণ ফ্রি এই প্রশিক্ষণ কর্মশালার রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।

আগামী ৮-১৬ জুনের মধ্যে অনলাইনে অনুষ্ঠিত হবে এই কর্মশালা। এতে সিভি রাইটিং, পার্সোনাল ব্রান্ডিং, জব প্রোফাইল ক্রিয়েট এবং প্রযুক্তি বিষয়ক দক্ষতা এই চারটি বিষয়ের উপর প্রশিক্ষণ দেবেন বিজ্ঞ চারজন প্রশিক্ষক।

কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও বেনজির আবরার এবং সংগঠনটির চিফ অপারেটিং অফিসার রিয়াজ হোসাইন।

এ বিষয়ে এক্সিলেন্স বাংলাদেশের এম্বাসেডর ও ইভেন্ট কো-অর্ডিনেটর মাহবুব এ রহমান বলেন, আমরা যে চারটা বিষয়ের উপরে কর্মশালা আয়োজন করেছি, বর্তমান সময়ে তা খুব গুরুত্বপূর্ণ। অন্যদের চেয়ে নিজেকে এগিয়ে রাখতে বেশ সহায়ক হবে এই দক্ষতাগুলো। এমন একটা আয়োজনের সঙ্গী হতে পারা বেশ আনন্দের।

এক্সিলেন্স বাংলাদেশ তারুণ্যের সাথে কর্পোরেটের সংযোগ স্থাপনের জনপ্রিয় স্কিল ডেভেলপমেন্ট ভিত্তিক প্লাটফর্ম। যারা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সংগঠন ক্লাব পার্টনার হিসেবে থাকার পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। নলেজ পার্টনার হিসেবে আছে রবি টেন মিনিট স্কুল এবং স্ট্রেটেজিক পার্টনার কর্পোরেট আস্ক।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments