Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসহাফপ্যান্ট-সেন্ডো গেঞ্জি পড়ে প্রতীকী বিবস্ত্র মানববন্ধন ববি ছাত্রদলের

হাফপ্যান্ট-সেন্ডো গেঞ্জি পড়ে প্রতীকী বিবস্ত্র মানববন্ধন ববি ছাত্রদলের

ববি প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন স্থানে চলমান ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে হাফ প্যান্ট ও সেন্ডো গেঞ্জি পড়ে প্রতীকী বিবস্ত্র মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিগত ৪ বছরের মধ্যে ক্যাম্পাসে এবারই প্রথম প্রকাশ্য কোন কর্মসূচী পালন করলো ছাত্রদল।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘সারা দেশে ধর্ষণ,বিচারে কেন প্রহসন! ; বিবস্ত্র আমার বোন, পোষাকের নেই প্রয়োজন; বস্ত্র নিবি আমার নে, আমার বোনকে ছেড়ে দে ; ভোটটা নিলা অন্তরালে, বস্ত্র কেনো প্রকাশ্যে ইত্যাদি স্লোগান সম্বলিত প্লাকার্ড, ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদের সভাপতি মোঃ রেজা শরীফ বলেন, “বাংলাদেশের এখন বিবস্ত্ররূপে আছে।আমার দেশের মা-বোনদের ইজ্জত হনন করা হচ্ছে।বাংলাদেশের বিবস্ত্ররূপ তুলে ধরার জন্য এবং ধর্ষন ও ধর্ষকের প্রতিবাদে আমরা আজ প্রতীকী বিবস্ত্ররূপে এখানে উপস্থিত হয়েছি।আমরা চাই দেশের যেসকল জায়গায় ধর্ষন হয়েছে সে সকল ধর্ষকের অতি দ্রুত আইনের আওতায় এনে এদের বিচার করতে হবে এবং ধর্ষনের শাস্তি মৃত্যদন্ড কার্যকর করতে হবে।”

এসময় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমডি/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments