Saturday, April 25, 2026
Homeআন্তর্জাতিকশেষ মুহূর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর বাতিল

শেষ মুহূর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলেও পাকিস্তান সফরে যাননি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেয়ার কথা ছিল তার। তবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

রোববার (১৯ ডিসেম্বর) সলামাবাদে এই বিশেষ বৈঠক শুরু হওয়ার কথা। আফগানিস্তানকে মানবিক সহায়তা দেয়ার লক্ষ্যে সৌদি আরবের আহ্বানে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। তাঁর ইসলামাবাদ সফরের প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন প্রতিমন্ত্রী।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে এই সফর আচমকা বাতিল করা হয়। প্রতিমন্ত্রী নিজেই এই সফর বাতিলের কথা জানিয়েছেন এক খুদে বার্তায়। বলেছেন, কোভিড আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি বর্তমানে আইসোলেশনে রয়েছেন। এ কারণে তার পাকিস্তান যাওয়া হচ্ছে না।

এমএ/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments