Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসবাংলাগানের পঞ্চগীতি কবিকে নিয়ে অঙ্গনের সাংস্কৃতিক অনুষ্ঠান কাল

বাংলাগানের পঞ্চগীতি কবিকে নিয়ে অঙ্গনের সাংস্কৃতিক অনুষ্ঠান কাল

চবি প্রতিনিধিঃ
 
বাংলাগানের পঞ্চকবিকে নিয়ে  “অঙ্গনের জলসায় আজ পঞ্চ গীতিকবি নজরুল, দ্বিজেন্দ্র, অতুল, রজনী ও রবি” শীর্ষক শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ‘অঙ্গন’।

আগামীকাল (১৫ অক্টোবর) রাত ৮ টায় অঙ্গন,চ.বির সভাপতি ড. রাহমান নাসির উদ্দিনের নেতৃত্ব বাংলাগানের পঞ্চগীতি কবিকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের এই আয়োজন করতে যাচ্ছে।

অনুষ্ঠানের আলোচনা সভায় অতিথি হিসেবে থাকবেন অঙ্গনের সিনিয়র সদস্যবৃন্দ। হোসেন আরা হাসনা,আব্দুল্লাহ আল মাহমুদ,ফরহাদ আহমেদ ও সুব্রত চৌধুরী।

এছাড়াও থাকছে সংগঠনের সদস্যদের পরিবেশনায় গান,আবৃত্তি এবং নৃত্য দিয়ে সাজানো হয়েছে সাংস্কৃতিক পর্ব।যা পরিবেশিত হবে অঙ্গনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

অঙ্গন,চ.বির ফেসবুক পেইজ লিংক:
https://www.facebook.com/Angoncu/
ইউটিউব চ্যানেল লিংক:
https://www.youtube.com/channel/UCYlA-sqKfWEXiGparLETlfQ
এমডি/এফএম/বাংলাবার্তা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments