Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসগৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনকারীদের শাস্তির দাবীতে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনকারীদের শাস্তির দাবীতে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চবি প্রতিনিধিঃ
 
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ছাত্রদল।
 
মঙ্গলবার(৬অক্টোবর) বিকালে চট্টগ্রামের ষোলশহর স্টেশনে চবি ছাত্রদলের সহ সভাপতি আলাউদ্দিন মহশিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
উক্ত বিক্ষোভ মিছিলে চবি ছাত্রদলের সহ সভাপতি মনোয়ার হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, হল আহবায়ক দীপু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,সহ সাংস্কৃতিক সম্পাদক জাগির হোসেন, মিরাজ, জসিম সহ অর্ধশতাধিক চবি ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments