Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসঅনলাইনে অঙ্গনের লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠান কাল

অনলাইনে অঙ্গনের লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠান কাল

ক্যাম্পাস প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১ বছরের ঐতিহ্যবাহী সংগঠন অঙ্গন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আগামীকাল১৬ জুলাই) বৃহঃস্পতিবার রাত ৮ টায় অঙ্গন,চ.বির সভাপতি ড.রাহমান নাসির উদ্দিন নেতৃত্বে সংগঠন কর্তৃক আয়োজিত “করোনা ভাইরাস ও শিক্ষা ব্যবস্থা;বাংলাদেশ প্রেক্ষিত” বিষয়ে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ উপলক্ষ্যে একটি লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখবেন অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা এবং সিনিয়র সদস্য কাকলী সেন, জহিরুল হক চৌধুরী,ছন্দা সুলতানএবং নাসরিন আক্তার বাপিন প্রমুখ।

এছাড়াও সংগঠনের সদস্যদের পরিবেশনায় গান,আবৃত্তি এবং নৃত্য দিয়ে পুরো অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব সাজানো হয়েছে।

অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে অঙ্গন,চ.বির ফেসবুক পেজ থেকে।
https://www.facebook.com/Angoncu/
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে রয়েছে অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments