Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামনেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত, এখানে আর কোন কথা নেই-আ জ ম নাছির উদ্দিন

নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত, এখানে আর কোন কথা নেই-আ জ ম নাছির উদ্দিন

বিশেষ প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

মেয়র নাছির উদ্দিন বলেছেন, ‘আপনারা আমার চেহারা দেখেন। আমার মধ্যে কোনো হতাশা নেই। কর্মীদের মধ্যে কিছুটা ইমোশন হয়তো আছে। ইনশাল্লাহ সেটা কেটে যাবে। আমি আজকেই এসেছি ঢাকা থেকে। এখন আমি কর্মীদের সঙ্গে বসব। পর্যায়ক্রমে সবার সঙ্গে বসা হবে।’

সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাংলা বার্তার সাথে একান্ত আলাফে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রেজাউলকে বিজয়ী করতে আন্তরিক চেষ্টা থাকবে জানিয়ে নাছির বলেন, ‘আমি যেহেতু দলের সেক্রেটারি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতির সঙ্গে বসব, নেতাদের সঙ্গেও বসব। আশা করি, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না।

তিনি আরো বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজাউল ভাইকে প্রার্থী করেছেন। অতীতেও দলের মনোনীত যেকোনো প্রার্থীকে বিজয়ী করার জন্য যেভাবে জীবন বাজি রেখে কাজ করেছি, এবারও প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী রেজাউল করিম সাহেবের জন্য কাজ করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments