Saturday, April 25, 2026
Homeবিভাগনাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পরিবহন শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পরিবহন শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান

নাটোর প্রতিনিধিঃ

নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল সড়ক দুর্ঘটনায় নিহত এবং স্বাভাবিক মৃত্যুবরণকারী ১০ শ্রমিক পরিবারের সদস্যকে আর্থিক অনুদান প্রদান করার ঘোষণা দেন। এ অনুদানের চেক তুলে দেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সপাদক আকরাম হোসেন।

আজ মঙ্গলবার বিকেলে শহরের বড় হরিশপুরের ইউনিয়নের প্রধান কার্যালয়ে নিহত শ্রমিক পরিবারের মাঝে এককালীন এ অনুদান দেয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানের শুরুতে রাজশাহী জেলা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর মোঃ মাহতাব হোসেন চৌধুরী কে সম্বর্ধনা দেওয়া হয়।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুদানের এ চেক তুলে দেয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি কাউন্সিলর নান্নু শেখ,যুগ্ম সাধারণ সম্পপাদক হাবিবুর রহমান গাজী, সহ-সম্পাদক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, কার্যকরি সদস্য সাইফুল ইসলাম, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম শাহারাজ,লাইন সম্পাদক শফিকুল ইসলাম, কালিয়া ,খোকন ড্রাইভার ,মনির হোসেন স্বাধীন , তোফাজ্জল হোসেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments