Sunday, April 26, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবিতে তিন ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম, প্রতিবাদে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ

চবিতে তিন ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম, প্রতিবাদে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের তিন কর্মীর উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার বিকেল চারটার সময় বিশ্ববিদ্যালয় রেল স্টেশন এলাকার একটি দোকানের (সিপি)
সামনে এই ঘটনা ঘটে।

ঘটানর প্রতিবাদে সিক্সটি নাইন পক্ষের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকে তালা ও বিক্ষোভ মিছিল করে। এছাড়াও এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিকেল চারটার ট্রেন ছেড়ে যেতে দেয়নি আন্দোলনকারীরা।

আহতরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইব্রাহীম খলিল মুকুল, ইতিহাস বিভাগের জাহিদ শাকিল এবং নাট্যকলা বিভাগের মাহফুজুল হুদা লোটাস৷ তারা সকলই বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। এছাড়াও শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের কর্মী।

জানা যায়, বিকেল চারটা দিকে সাকিল,মুকুল ও লোটাস সিপিতে বসে নাস্তা করতেছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের এক নং গেইট সড়ক থেকে একটি সিএনজিতে করে (৪-৫) জন মুখশধারী দুর্বৃত্ত এসে তাদের উপর হামলা চালায়। হামলা করে আবার একই সিএনজিতে করে এক নং গেইটের দিকে চলে যায়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাখা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বগি ভিত্তিক সিক্সটি নাইন গ্রুপ ও আর এস মারামারি করছে বলে শুনেছি। আমরা উভয়কে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। দোষীদের বিরুদ্ধে কেন্দ্রে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তাকে বিরক্ত না করার জন্য বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments