Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি থেকে ময়লা পরিষ্কার করলো ছাত্রলীগ

চবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি থেকে ময়লা পরিষ্কার করলো ছাত্রলীগ

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলস্টেশনে স্থাপিত টাইলস বাঁধানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থেকে পোস্টার ও ময়লা পরিষ্কার করেছে শাখা ছাত্রলীগের কর্মীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নির্দেশনায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এসময় স্টেশনের আশ পাশের ময়লাও পরিষ্কার করা হয়।

পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় শাখা ছাত্রলীগের কর্মী সোহরাব ভূইয়া, ফারদিন শাহরিয়ার এমদাদ, সাইমুর রহমান সায়েম, মুস্তাফিজুর রহমান, মেহেবুব হোসাইন বাবু, এস. এম. কলিম, আশিক মিজান জুনায়েদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments