Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবিতে লাগাতার অবরোধের ডাক

চবিতে লাগাতার অবরোধের ডাক

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লাগাতার অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ বিজয়।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এই অবরোধের ডাক দেয়া হয়।

বিজয় গ্রুপের দাবি- হামলকারীদের ও নির্দেশতা সভাপতি রুবেলকে গ্রেফতার এবং সাংগঠনিক পদ থেকে প্রত্যাহার করতে হবে।

এ বিষয়ে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিজয় পক্ষের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, প্রশাসনের সামনে রেজাউল হকের রুবেলের নির্দেশে জামায়াতি স্টাইলে রগ কাটায় জড়িতদের রাত ৯ টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় আজ রাত থেকে বিশ্ববিদ্যালয় লাগাতার অবরোধ চলবে। একই সাথে রেজাউল হক রুবেল অবাঞ্চিত ঘোষণা করেছি। ছাত্রলীগ থেকেও তাকে বহিষ্কারের দাবি জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments