Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাস৭০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে ‘প্রসপেক্ট অব বাংলাদেশ

৭০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে ‘প্রসপেক্ট অব বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারি পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাশ্ববর্তী ৭০টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রসপেক্ট অব বাংলাদেশ।

সোমবার ( ৬ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের স্টেশনে এ কর্মসূচি পালন করে তারা।

এসময় উপস্থিত ছিলেন চবি প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান, প্রসপেক্ট অব বাংলাদেশ’র সদস্য – তাহলিল সাকিফ, মো. ইমরান, মো ইউসুফ, সৈয়দ আবির, আশিক মিজাজ, রাকিবুল হাসান বাবু, রাজু ও জিহান।

খাদ্য বিতরণে অর্থ দিয়ে সহযোগীতাকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, শফিকুল আলম সোহেল, মোহাম্মদ মোমিন, মিজবাউল করিম। এছাড়াও আরও অনেকেই এ কার্যক্রমে অর্থ দিয়ে সহযোগীতা করেন।

এদিন সকাল ১১টায় চবি স্টেশনের পাশের বস্তির মানুষদের ২কেজি চাল, ১কেজি আলু, ১কেজি ডাল, আধা কেজি মুড়ি, ১টি সাবান ও ২৫০ মিলি সয়াবিন তেল দেওয়া হয়।

এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments