Saturday, April 25, 2026
Homeস্বাস্থ্যকরোনাসিদ্ধিরগঞ্জে নারী করোনা রোগী শনাক্ত

সিদ্ধিরগঞ্জে নারী করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরো এক করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই রোগীর বয়স ৩০ বছর। তিনি নাসিক ১নং নম্বর ওয়ার্ডের হিরাঝিল আবাসিক এলাকার বাসিন্দা। আক্রান্ত ব্যাক্তি একজন নারী।

পুলিশ জানায়, কিছুদিন পূর্বে ওই ব্যাক্তি জ্বরে আক্রান্ত হয়। পরে ৭ এপ্রিল করোনা শনাক্তের জন্য ঐ নারীর কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। ১১ এপ্রিল রাতে সেই রিপোর্ট আসে। এবং এতে তার করোনা পজিটিভ পাওয়া যায়। সে বর্তমানে নাসিক ১নং নম্বর ওয়ার্ডের ২/১ হিরাঝিল আবাসিক এলাকার ৩৫২ বাড়িতেই আছে। এ বিষয়ে নাসিক সিদ্ধিরগঞ্জের ১নম্বর ওয়ার্ড ওমর ফারুক জানায়, আজ সকালে জানতে পেরেছি আমার ওয়ার্ডে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি তাদের পরিবারের সাথে কথা বলেছি। ওই বাড়ির সবাইকে আমরা বাইরে বের হতে না করেছি। এবং তাদের যাবতীয় সুবিধা অসুবিধা এখন থেকে আমি পর্যবেক্ষন করবো এবং সেই মোতাবেক কাজ করবো। এছাড়াও ঐ বাড়িতে ২ জন শিশু আছে তাদেও জন্য শিশু খাদ্য (দুধ) হেক্সিসল অন্যান্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছি।


করোনা রোগী শনাক্তের কথা স্বিকার করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মোঃ রুবেল হাওলাদার জানান, করোনা রোগে আক্রান্ত নারীকে আজ দুপুরে কাঁচপুর সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল আইসোলেশন সেন্টারে নিয়ে হয়েছে। এছাড়াও ঐ পরিবারের ৮ জন সদস্য এখনও সুস্থ্য রয়েছেন। ওই বাড়ি থেকে কাউরে বাইরে বের হতে নিষেধ করেছি। এবং কাউকে ওই বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছি।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments