Saturday, April 25, 2026
Homeস্বাস্থ্যকরোনাশামীম ওসমানের হস্তক্ষেপে বৃদ্ধ দম্পতিকে ভর্তি নিল হাসপতাল

শামীম ওসমানের হস্তক্ষেপে বৃদ্ধ দম্পতিকে ভর্তি নিল হাসপতাল

নিজস্ব প্রতিবেদক:
 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জের করোনা উপসর্গে অসুস্থ্য বৃদ্ধ দম্পতিকে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
জানা যায়, গত ৩০ জুন থেকে ঐ দম্পতির শরীরে করোনা উপসর্গ জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট দেখা দিলে সরকারী বেসরকারী কোন হাসপাতালই তাদের ভর্তি নিচ্ছিলনা। পরে বিষয়টি জানতে পেরে শামীম ওসমান মোবাইল ফোনে কথা বলে তাদের ভর্তি করার ব্যবস্থা করেন।
 
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু জানান, গত ৩০ জুন থেকে আমার চাচা অহিদুল ইসলাম মেম্বার (৬৬) এবং চাচী জয়দুন নেছা (৫৮) জ¦র, ঠান্ডা ও শ^াসকষ্ট ভুগছিল। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা’সহ নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে করোনা পরীক্ষার কোন রিপোর্ট না থাকায় কেউ ভর্তি নেয়নি। এতে আমরা ভীত হয়ে যাই।
 
এমন অবস্থায় কোন বেসরকারী হাসপাতাল ভর্তি না নেয়ায় আমরা পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ি। অনেকে ভেঙে পড়ে কান্নাকাটি শুরু করে। এমন দুঃসময়ে নারায়ণগঞ্জের জনপ্রিয় নেতা শামীম ওসমান আমাদের এই দুশ্চিন্ত দূর করতে সাহায্যে হাত বাড়িয়েছেন। আমরা পরিবারের সকল সদস্য তার কাছে চিরকৃতজ্ঞ।
 
আমি বিষয়টি আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান’কে জানালে তিনি মোবাইলে আমাকে লাইনে রেখেই নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে কথা বলে আমার চাচা-চাচীকে ভর্তি করার ব্যবস্থা করে দেন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments