Sunday, May 24, 2026
Homeশিক্ষাক্যাম্পাসরাতে চবি শিক্ষার্থীদের জন্য চালু হলো বাস

রাতে চবি শিক্ষার্থীদের জন্য চালু হলো বাস

চবি প্রতিনিধিঃ

রাত সাড়ে ৮ টার ট্রেন মিস করা শিক্ষার্থী ও গণপরিবহনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাতে বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে প্রতিদিন নির্ধারিত ভাড়ায় শিক্ষার্থীরা শহর থেকে ক্যাম্পাসে যাতায়ত করতে পারবে।

জানা যায়, নগরীর সিনামা প্যালেস থেকে বাসটি রাত ৯টায় ছেড়ে কাজির দেউড়ি, ওয়াসা, শিল্পকলা একাডেমি, গোলপাহাড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও অক্সিজেন
হয়ে বিশ্ববিদ্যালয় যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি টিকেটের মূল্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments