Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামরাঙামাটিতে বাস উল্টে আহত ৮

রাঙামাটিতে বাস উল্টে আহত ৮

বিশেষ প্রতিনিধিঃ

রাঙামাটিতে বাস উল্টে ৮ পর্যটক আহত হয়েছেন। চারদিনের মাথায় রাঙামাটিতে ফের এই দুর্ঘটনা ঘটলো।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মানিকছড়ি এলাকায় বাসের ব্রেকফেল করে এই দুর্ঘটনা ঘটে। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মোঃ বাদশা মিয়া(২৩), শাহানাজ বেগম(২৫), রেশমা বেগম(২১), মনিরুল ইসলাম(২৮), মোঃ সিরাজুল ইসলাম(২০), ফাতেমা বেগম(১৯), হেনা বেগম(১৮) ও মিনারা(২৭)। আহতরা সবাই চট্টগ্রামের একটি পোষাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

এর আগে শুক্রবার সকালে সাপছড়িতে পর্যটকবাহী বাস উল্টে বাসের হেলপার নিহত ও ২৭ পর্যটক আহত হন।
মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান জানান, চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী একটি বিআরটিসি বাস পিকনিক টুরিষ্ট ভাড়া নিয়ে রাঙামাটি যাওয়ার পথে মানিকছড়ি নামক এলাকায় ব্রেকফেল করে দুর্ঘটনা ঘটে। এতে চালক ও হেলপার পালিয়ে যায়। এঘটনায় ৮ জন আহত হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার শওকত আকবর বলেন, মানিকছড়ির বাস দুর্ঘটনায় এপর্যন্ত ৮ জনকে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে কেউ গুরুতর নন। প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই চলে যেতে পারবে।

বাংলাবার্তা/এমএম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments