Saturday, April 25, 2026
Homeপ্রচ্ছদছাত্রদল নেতা অভি হত্যার বিচারের দাবিতে চবি ছাত্রদলের মানববন্ধন

ছাত্রদল নেতা অভি হত্যার বিচারের দাবিতে চবি ছাত্রদলের মানববন্ধন

ক্যাম্পাস প্রতিবেদক:
 

চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মীর সাদেক অভির খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

 
বুধবার (০১ জুলাই) বিকেলে নগরীর ষোলশহর স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আলাউদ্দিন মহসিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (শহিদ)।
 
এসময় বক্তারা বলেন- ” মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিবাদী কন্ঠস্বর মীর সাদেক অভি ছুরিকাঘাতে খুন হওয়ার এক সপ্তাহ অতিবাহিত হতে চললেও খুনীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। যা সুস্পষ্টভাবে প্রশাসনের ব্যর্থতা কি’বা মাদক সন্ত্রাসীদের লালনকারী হিসেবে প্রতীয়মান হয় জনমনে। তাই অনতিবিলম্বে এই মাদক কারবারি ও খুনীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ প্রশাসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ সমাজ বিনির্মাণের সৈনিক হিসেবে পরিচয় দেওয়ার আহবান জানাচ্ছি। ”
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত খাঁন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, অর্থ সম্পাদক হাসান আহমেদ, সহ-সম্পাদক মিজানুর রহমান মিলন, বিবিএ ফ্যাকাল্টির আহবায়ক দিপংকর দাশ দিপু, ঢাবি ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মাহমুদুর রহমান বাবু, কাইয়ুমুর রশিদ বাবু, ইফাদ আহমেদ রাসেল, আবদুর রাজ্জাক, মোঃ মহিম, অনিক বড়ুয়া প্রমুখ।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments