Saturday, April 25, 2026
Homeবিভাগঢাকামাদারীপু‌রের নৌপ‌থে সী‌মিত আকা‌রে ফেরী চলাচল শুরু

মাদারীপু‌রের নৌপ‌থে সী‌মিত আকা‌রে ফেরী চলাচল শুরু


মাদারীপুর প্রতিনিধিঃ


মাদারীপু‌রের কাঁঠালবা‌ড়ি শিমু‌লিয়া নৌপ‌থে ৫ টি ফেরী দি‌য়ে রোববার সকাল থে‌কে সী‌মিত আকা‌রে ফেরী চলাচল শুরু হ‌য়ে‌ছে। এর আ‌গে নৌপথ‌টিতে এক‌টি ফেরী দি‌য়ে জরুরী সেবার গা‌ড়ি পারাপার করা হত।‌

এ‌দিকে ঢাকার গা‌র্মেন্টসগু‌লো খোলার কার‌ণে বি‌ভিন্ন জেলা থে‌কে বিকল্প ভা‌বে ভে‌ঙে ভে‌ঙে ঘা‌টে এ‌সে ফেরী‌তে ক‌রে ঢাকামুখী যাত্রীরা ফেরী পার হ‌চ্ছে।


বিআইড‌ব্লিউ‌টি‌সির কাঠালবা‌ড়ি ঘা‌টের ম্যা‌নেজার আবদুল আলীম জা‌নি‌য়ে‌ছেন, সী‌মিত ভা‌বে ফেরী চালু আ‌ছে। ঘা‌টে দুপু‌রের দি‌ক থে‌কে কিছু যাত্রীদের দেখা গে‌ছে। এত‌দিন ঘাট ফাকা প‌ড়ে ছিল।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments