Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামনৌকার নির্বাচনী কার্যালয়ে হামলা, বাবরের নেতৃত্বে বিক্ষোভ

নৌকার নির্বাচনী কার্যালয়ে হামলা, বাবরের নেতৃত্বে বিক্ষোভ

বাংলাবার্তা, চট্টগ্রাম অফিস

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদে সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে কাজীর দেউড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নসিমন ভবনের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে।

এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামীলীগ। আজকের দিনে বিএনপি তথাকথিত গণতন্ত্র ও ১দফা দাবির নামে গত কয়েকদিন ধরে সারা দেশে নাশকতা সৃষ্টি করছে।

যার হামলা থেকে বাদ যায়নি আজকের চট্টগ্রাম-১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে। এ হলো বিএনপির গণতন্ত্র ও নির্বাচনের নমুনা।

তিনি আরও বলেল, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তাহলে রাজপথে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন রাজপথে তাদের মোকাবিলা করবে।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল আলম চৌধুরী, গাজী জাফর উল্লাহ, নগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম চৌধুরী নোবেল, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, তোসাদ্দেক নূর চৌধুরী তপু, শ্রমিকলীগ নেতা আবুল হোসেন আবু, নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি, ফরহাদুল ইসলাম রিন্টু, হোসেন আহমেদ রুবেল, রাহুল দাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, মিজানুর রহমান মিজান, মোশরাফুল হক পাভেল চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতির মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগের আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দীন মামুন, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সাইমুন, আব্দুল্লাহ আল সাইমুন, হাসমত খান আতিফ, এম ইউ সোহেল, সাফায়েত হোসেন রাজু, তৌহিদুল করিম ঈমন, ইয়াসির আরাফাত রিকু প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments