Saturday, April 25, 2026
Homeস্বাস্থ্যকরোনাদেশে করোনায় নতুন আক্রান্ত ৩৪১ জন, মৃত্যু ১০

দেশে করোনায় নতুন আক্রান্ত ৩৪১ জন, মৃত্যু ১০


নিজস্ব প্রতিবেদক


দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। এ নিয়ে বাংলাদেশে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৬০ জন। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৫৭২ জন।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

ডা.নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৯টি। করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তকরণের পরীক্ষা বেড়েছে। এর সঙ্গে বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যাও। গত দিনের চেয়ে ৪ শতাংশ বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে আজ এবং মোট পরীক্ষার হার বেড়েছে ১৬ শতাংশ। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৫ জনকে।

মোট আইসোলেশনে আছেন ৪৬১ জন। আইসিইউ প্রস্তুত আছে ১৯২টি। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমএম/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments