Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামছাত্রলীগ নেতা মহিমের শাহাদত বার্ষিকীতে মোবারক আলীর শ্রদ্ধা

ছাত্রলীগ নেতা মহিমের শাহাদত বার্ষিকীতে মোবারক আলীর শ্রদ্ধা

অনলাইন ডেক্সঃ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপ-পাঠাগার সম্পাদক ছাত্রনেতা মহিম উদ্দিন মহিমের ১৫ তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মহিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেছেন চট্টগ্রাম নগরের ছাত্রলীগ নেতারা। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, নগর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মিন্টু কুমার দে,বি.জি.সি. ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল করিম রিমন, নগর ছাত্রলীগ নেতা আরিফ হোসেন টিটু, সায়েম, আনিসুর রহমান, বিশ্বজিৎ, হারুনুর রশিদ, সুমন হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাসেল ইবনে রফিক, মন্জুরুল আলম, তৌহিদুল ইসলাম আরিফ, আবু সাইদ, সরফরাজ, মিঠুন দাশ, জাহিদুল আরজু, ইমরান চৌধুরী শাহিন, আবু তাহের প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments