Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসগ্রেফতার হলেন মোহাস্মদ নাসিমকে নিয়ে স্ট্যাটাস দেওয়া রাবি শিক্ষক

গ্রেফতার হলেন মোহাস্মদ নাসিমকে নিয়ে স্ট্যাটাস দেওয়া রাবি শিক্ষক

রাবি প্রতিবেদক:
 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ।

 
সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ। তিনি বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শিক্ষক কাজী জাহিদুর রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক করা হয়েছে। নগরীর সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
 
জানা যায়, সম্প্রতি কাজী জাহিদুর রহমান ফেইসবুকে স্বাস্থ্যখাতের অনিয়ম নিয়ে স্ট্যাটাস দেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষক এই ধরণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর জাহিদুর রহমানের শাস্তির দাবি জানায় রাবি ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষকরা।
 
কাজী জাহিদুর রহমান নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। তার ফেইসবুক স্ট্যাটাসের জেরে গত ১৬ জুন তাকে নড়াইল জেলা আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
 
এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments