Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামকরোনা প্রতিরোধে বায়েজিদ থানা ছাত্রলীগের নানা উদ্যোগ

করোনা প্রতিরোধে বায়েজিদ থানা ছাত্রলীগের নানা উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতায় ৭০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ২০০টি মাস্ক, হ্যান্ড গ্লাবস, ডেটল সাবান, জীবাণুনাশক স্প্রে বিতরণ করেছে বায়েজিদ থানা ছাত্রলীগ।

বুধবার (২৫ মার্চ) বিকেল থেকে রাত অবধি বায়েজিদ থানা এলাকার আমিন কলোনি, বেলতলা, আমিন মাঠ, মোহাম্মদ নগরসহ বিভিন্ন জায়গায় এই বিতরণ কার্যক্রম চলে। এসময় জনসচেতনতায় মাইকিং ও লিপলেট বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ওমর গনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ ও বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম সুমন, আব্দুল মান্নান, নুরুল হক বাহার, মিজানুর রহমান অপু ,মাসুম বিল্লাহ, শ্রবণ বড়ুয়া, মাসুম হোসেন, শওকত ওসমান, আহম্মেদ রাব্বী ,আকবর হোসেন, আপু চৌধুরী প্রনয়,জোটন দাশ, ইকবাল, মাকসুদুর রহমান নিপু, আরমান, জহির, ফয়েজ , সারোয়ার আফরান, ইমন, জাহেদ, হাছান, রানা, পলাশ, সুমন, হৃদয় প্রমুখ।

এমএম/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments