Saturday, April 25, 2026
Homeআন্তর্জাতিকইরানের হামলায় ৮০ সৈন্যের মৃত্যুর খবরকে গুজব বললেন ট্রাম্প!

ইরানের হামলায় ৮০ সৈন্যের মৃত্যুর খবরকে গুজব বললেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের মিসাইল হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বুধবার ভোররাতে ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো সৈন্য মারা যায়নি, ক্ষয়ক্ষতি হয়েছে খুবই সামান্য।

হোয়াইট হাউজে সংক্ষিপ্ত এক বিবৃতি দেওয়ার সময় হামলার বদলা নেওয়ার কোনো হুমকি দেননি মি ট্রাম্প।

বদলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যদি পারমানবিক অস্ত্র অর্জনের চেষ্টা বাদ দেয় এবং, তার ভাষায়, সন্ত্রাসের পথ ত্যাগ করে, তাহলে শান্তি স্থাপনেও তিনি প্রস্তুত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments