Tuesday, December 16, 2025
Homeবিভাগচট্টগ্রামহাটহাজারীর দক্ষিণ ছাদেক নগর সঃ প্রাঃ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাটহাজারীর দক্ষিণ ছাদেক নগর সঃ প্রাঃ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীর ৩২ নং দক্ষিণ ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ওসমান আলম সেলিম । এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণিতা রাণী পাল।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব পরিবেশে তৈরিতে যতেষ্ট ভূমিকা পালন করছে। সে সাথে শিক্ষার মানকে আরও উন্নত করতে সরকার,শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শেখ হাসিনার বাংলাদেশ, শিক্ষা নিয়ে গড়ব দেশ এ স্লোগান নিয়ে বিদ্যালয় কার্যক্রম এগিয়ে চলছে। এবং অভিভাবকরা সন্তানদের প্রতি আরও বেশি মনোযোগী হবার জন্য পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ হায়দার, জহির উদ্দীন বাবর, হোসাইন মোঃ তবারক, মোঃ ইরফান, সালাউদ্দীন, পারভেজ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments