Saturday, April 25, 2026
Homeআন্তর্জাতিকস্পেনে ২৪ ঘণ্টায় আরো ৮৪৯ জনের মৃত্যু

স্পেনে ২৪ ঘণ্টায় আরো ৮৪৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ইউরোপের দেশ স্পেনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮৪৯ জন মারা গেছেন।

মঙ্গলবার ফরাসী বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৮ হাজার ১৮৯ এবং আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪১৭ জন।

করোনাভাইরাসে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে নতুন করে আরো ৯ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের সংক্রমণের চেয়ে ৩ হাজার বেশি। করোনা মহামারিতে বিপর্যস্ত স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যে দেশটিতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের মাঝেও দেশটির বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

এমডি/এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments