Tuesday, December 16, 2025
Homeবিভাগচট্টগ্রামপ্রয়োজনে এক মসজিদে একাধিক ঈদের জামাত করার পরামর্শ চট্টগ্রাম মেট্রো পুলিশের

প্রয়োজনে এক মসজিদে একাধিক ঈদের জামাত করার পরামর্শ চট্টগ্রাম মেট্রো পুলিশের

 

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক দুরত্ব মেনে মসজিদেই ঈদের জামাত আদায় করার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ঈদগাহ বা উম্মুক্ত কোনোস্থানে এবারের ঈদ জামাত আদায় না করার অনুরোধ জানিয়েছেন সিএমপি। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াতের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

 
শনিবার (২৩ মে) সকালে নগরবাসির প্রতি এই অনুরোধ জানিয়েছে সিএমপি।
 
সিএমপি জানায়, করোনা সংক্রমন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যই ঈদের নামাজের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে জীবাণুনাশক দিয়ে মসজিদ পরিস্কার করতে হবে। মুসল্লিরা ঘর থেকে জায়নামাজ নিয়ে মসজিদে প্রবেশ করবেন। ওযু করার স্থানে ও মসজিদে প্রবেশের স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ঘর থেকেই ওযু করে মসজিদে আসতে হবে।
 
সিএমপি আরো জানায়, মসজিদে আসার সময় মাস্ক ও নিজস্ব টুপি সাথে রাখতে হবে। মসজিদের টুপিসহ কিছু ব্যবহার করা যাবে না। নামাজের কাতারে দাড়ানোর ক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। এক কাঁতার অন্তর অন্তর কাঁতার করতে হবে। এছাড়াও ঈদের জামায়াত শেষে কোলোকুলি ও পরষ্পর হাত মেলানো যাবে না।
 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক ডেইলি বাংলাদেশকে বলেন, আমরা যে নির্দেশনাগুলো নগরবাসীকে দিয়েছি সেগুলো মানতেই হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মসজিদ কতৃপক্ষের কোনো দোষ ক্রুটি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments