Tuesday, December 16, 2025
Homeস্বাস্থ্যকরোনাভাইরাসসাবেক পল্লী উন্নয়ন মন্ত্রী করোনায় আক্রান্ত

সাবেক পল্লী উন্নয়ন মন্ত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পান তিনি। তাতে পজিটিভ এসেছে। তিনি বলেন, আমি বাসাই আছি। স্বাভাবিক আছি, বড় কোনো সমস্যা মনে করছি না। কীভাবে আক্রান্ত হলাম বুঝতে পারছি না।

খন্দকার মোশারফ হোসেন একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করছেন।

এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments