Wednesday, January 21, 2026
Homeস্বাস্থ্যকরোনাসাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু, বাড়ি লকডাউন

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু, বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় জ্বর ও শ্বাস কষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ায় নৈশ প্রহরী আব্দুর রহিম ও আশাশুনি উপজেলার কাকবাশিয়া গ্রামের কলেজ শিক্ষক রেজাউল করিমের মৃত্যু হয়। তারা বেশ কয়েকদিন শ্বাসষ্ট জনিত রোগে বাড়ীতে ভুগছিল। তাদের দুই জনেরই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। করোনার লক্ষণ নিয়ে জেলায় একদিনে দুই জনের মৃত্যুর ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে।


মৃত নৈশ প্রহরী আব্দুর রহিম তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ার ওমর আলী গাজীর ছেলে। আর কলেজ শিক্ষক রেজাউল করিম আশাশুনির কাকবাশিয়া গ্রামের মৃত ফজর আলী গাজীর ছেলে।


সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শওকত বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাস পরীক্ষার জন্য তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের পাঠানোর প্রস্তুতি চলছে।


আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা ও ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে জানাযা শেষে কলেজ শিক্ষক রেজাউল করিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। কলেজ শিক্ষকের বাড়িটি লকডাউন করা হয়েছে।


তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মৃত নৈশ প্রহরীর বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments