Thursday, January 15, 2026
Homeসাহিত্যবইমেলারাত ১০টা থেকে চট্টগ্রামে প্রবেশ ও ত্যাগ নিষেধ

রাত ১০টা থেকে চট্টগ্রামে প্রবেশ ও ত্যাগ নিষেধ

নিজস্ব প্রতিবেদক


আজ সোমবার রাত ১০টা থেকে চট্টগ্রামে প্রবেশ কিংবা বের হতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এই লক্ষ্যে নগরীর প্রবেশমুখে তল্লাশী চৌকি বসিয়েছে পুলিশ।
সোমবার ( ৬ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেন।


এই নির্দেশনা অনুযায়ী, নগরীতে শুধুমাত্র জরুরিসেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রফতানি পণ্য পরিবহনে যুক্ত গাড়ি এবং এই সংশ্লিষ্ট লোকজন যাতায়াত করতে পারবেন। বাকি সব ধরনের গাড়ি এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।


এর আগে সোমবার সন্ধ্যা ৭টা থেকে নগরীর ওষুধের দোকান ছাড়া বাকি সব ধরনের দোকান-মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী সন্ধ্যা ৭টায় নগরীর সব ধরনের দোকান-মার্কেট বন্ধ করা হয়েছিল।


এফএস/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments