Thursday, January 22, 2026
Homeজাতীয়দেশজুড়েম্যাজিস্ট্রেটকে দেখে জানালা দিয়ে পালিয়েছে কোচিং শিক্ষক

ম্যাজিস্ট্রেটকে দেখে জানালা দিয়ে পালিয়েছে কোচিং শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি আদেশ অমান্য করে কোচিংসেন্টার চালু রাখায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কোচিংসেন্টারের জানালা দিয়ে পালিয়ে যান শিক্ষক।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোনাবাড়ী এলাকার একটি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাত জানান, উপজেলার পাইকোশা, বড়ধুল ও কোনাবাড়ী এলাকায় অভিযান চালালে পাইকোশা ও বড়ধুল এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা পাওয়া যায়নি। তবে কোনাবাড়ী এলাকায় একটি কোচিংসেন্টারে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করলে আমাদের উপস্থিতি টের পেয়ে শিক্ষক শিহাব হোসেন পালিয়ে যান। অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments