Tuesday, December 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসমেয়রের নির্দেশে বধ্যভূমি পরিস্কার করলো সিভাসু ছাত্রলীগ

মেয়রের নির্দেশে বধ্যভূমি পরিস্কার করলো সিভাসু ছাত্রলীগ

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের নির্দেশে পাহাড়তলী বধ্যভূমি পরিস্কার করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগ নেতা ডা. হামীম মল্লিক ও শফিক আনানের নের্তৃত্ব বধ্যভূমি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করে তারা।

আজ শুক্রবার (১৩ই ডিসেম্বর) সকাল ১০টার দিকে চসিক মেয়রের নির্দেশে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যাগে ধূলা ময়লায় মলিন চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বধ্যভূমি ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

এ বিষয়ে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্রলীগ নেতা শফিক আনাম বলেন, মহান মুক্তিযুদ্ধের মর্মন্তুদ স্মৃতি বহন করা পাহাড়তলী বধ্যভূমি দেশের আলোচিত এবং অন্যতম বৃহৎ একটি বধ্যভূমি। পাঁচ হাজারের বেশি লোককে পাহাড়তলী বধ্যভূমিতে হত্যা করা হয়। ওই সময় এই স্থানটির পরিচিতি ছিল জল্লাদখানা নামে। ১৯৭১ সালের ১০ নভেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর লে. কর্নেল ফাতেমীর নেতৃত্বে এবং আলী আকবর নামে এক রাজাকার ও তার সাঙ্গপাঙ্গ, পাকিস্তানি মিলিটারি ও বিহারিরা একত্র হয়ে পাহাড়তলী বধ্যভূমিতে এই গণহত্যা চালায়। স্বাধীনতার এতো বছর পরও মুক্তিযুদ্ধের মর্মন্তুদ স্মৃতি বহন করা পাহাড়তলী বধ্যভূমি পড়ে থাকে অযত্ন ও অবহেলায়। শিক্ষা-শান্তি-প্রগতি ও বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বরাবরের মতোই জননেতা আজম নাছির উদ্দিন ভাইয়ের নির্দেশে এই বধ্যভূমিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটা পালন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ডা. তামিম মাহমুদ, তাপস দে, মাকসুদুর রহমান, ওবায়েদ উল্লাহ, মোহাম্মদ বিন শাহজাহান, হুসেইন মুহম্মদ এরশাদ, জুবায়ের শাওন, মঞ্জুরুল ইসলাম, আবদুল্লাহ শামীম, ফারহান ফুয়াদ, অঙ্কন নাথ, শৈশব পাল, হৃদয় ধরসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments