Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসবিজেএসসি চবি শাখার সভাপতি নকীব, সম্পাদক আশিকুর

বিজেএসসি চবি শাখার সভাপতি নকীব, সম্পাদক আশিকুর

চবি প্রতিনিধিঃ

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস্ কাউন্সিল (বিজেএসসি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হয়েছেন মোঃ নকীব এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান। এ কমিটি ঘোষণা করেন বিজেএসসি কেন্দ্রীয় কমিটি।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা দুইটার দিকে বিজেএসসি কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী হিরক ও সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটিকে এক বছরের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হিসেবে কিভাবে সাংবাদিকতায় সকল শিক্ষার্থীকে উদ্ধুদ্ধ করা যায় এবং সাংবাদিকতাকে কাজে লাগিয়ে কিভাবে দেশের কল্যাণ করা যায় তার জন্য কাজ করে যাব।

প্রসঙ্গগত, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে ২০১৫ সালে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস্ কাউন্সিল (বিজেএসসি) গঠিত হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments