Tuesday, December 16, 2025
Homeজাতীয়দেশজুড়েবঙ্গবন্ধুর সমাধির পাশে বসে কুরআন পড়লেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধির পাশে বসে কুরআন পড়লেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধিঃ

প্রতিবারের ন্যায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির পাশে বসে কুরআন তেলাওয়াত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি পরিবারের সবার জন্য দোয়া করেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ১০মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় হেলিপ্যাডে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী হেলিপ্যাড থেকে সড়ক পথে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় পৌঁছান।

কেন্দ্রীয় নেতারা টুঙ্গিপাড়া পৌঁছানোর পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে দলীয় প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রথম সভায় যোগদান করেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments