Tuesday, December 16, 2025
Homeজাতীয়দেশজুড়েফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ সদস্যের এ কেমন আত্মহত্যা!

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ সদস্যের এ কেমন আত্মহত্যা!

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে আত্মহত্যা করেছেন শাহ মো. কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ লাইন মাঠে নায়েক পদ মর্যাদার এই পুলিশ সদস্য নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাশুড়িকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন কুদ্দুস। সেটি নিয়েই এখন বিভিন্ন মহলে চলছে আলোচনা।

ফেসুবকে কুদ্দুস লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে…’

তিনি লিখেছেন, ‘তবে সকল অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর ‘মা’ ভালো কি-না সঠিকভাবে খবর নেবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments