Wednesday, January 21, 2026
Homeশিক্ষাক্যাম্পাসফটিকছড়ি থেকে চবিগামী বাস উল্টে আহত অন্তত ২৫

ফটিকছড়ি থেকে চবিগামী বাস উল্টে আহত অন্তত ২৫

চবি প্রতিনিধিঃ

ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গামী শিক্ষার্থীবাহী একটি বাস বিলে পরে গেছে। এতে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে হাটহাজীর মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটা এলাকায় আসলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পরে যায়। ফলে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে ৮ জনকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ফটিকছড়ি থেকে আসা একটা বাস বিলে পরে যায়। আমরা ঘটনাস্থলে এসেছি। আহত ৮ জনকে চমেকে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments