Wednesday, January 21, 2026
Homeখেলাধুলাপাকিস্তান-ইংল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যাক্ত

পাকিস্তান-ইংল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যাক্ত

বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে পাকিস্তান বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে। কয়েক দফা বৃষ্টির কারণে বিলম্বে শুরু হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করতেই বাধ্য হয়েছেন ম্যাচ রেফারি।

বৃষ্টিতে মাত্র ১৯ ওভার খেলা মাঠে গড়িয়েছে। টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছিল পাকিস্তান। ওপেনার ইমাম উল হক ৪২ রান অপরাজিত ছিলেন।

এসময় বৃষ্টির বাধায় ম্যাচ আর মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে সাউদাম্পটনে আগামী শনিবার বিকেল চারটায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments