Thursday, January 15, 2026
Homeশিক্ষাক্যাম্পাসনোবিপ্রবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

নোবিপ্রবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষর ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্বাক্ষাতকার গ্রহণের মাধ্যমে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম।

রোববার (২৪ নভম্বর) সকালে বিশ্বদ্যিালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটারিয়ামে এর উদ্বাধন করা হয়। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হাসান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আব্দুল মালক উকিল হলের প্রভোস্ট ড. মো. ফিরাজ আলম, ডিবিএ বিভাগের চেয়ারম্যান ড. এস এম  নজরুল ইসলাম, শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দিনসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ ও ভর্তিছু শিক্ষার্থীরা উপস্তিত ছিলেন।

আজ “এ” ইউনিট ২৯৮ আসনের বিপরীতে মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্বাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হয়। আগামীকাল “বি” ইউনিটের ১৬৫ আসনের বিপরীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের স্বাক্ষাতকার ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments