Tuesday, December 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসনেতার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ নেত্রীর!

নেতার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ নেত্রীর!

চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ এনেছেন আরেক ছাত্রলীগ নেত্রী। অভিযুক্ত ছাত্রলীগ নেতা  শাখা ছাত্রলীগের উপ-পক্ষ একাকারের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ২০১২-১৩ শিক্ষাবর্ষের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী বলে জানা যায়।

আজ মঙ্গলবার প্রক্টর অফিসে এ ইভটিজিংয়ের বিষয়ে লিখিত অভিযোগপত্র দেন ভুক্তভোগী ওই ছাত্রলীগ নেত্রী। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ইভটিজিংয়ের ঘটনায় অভিযোগপত্রটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

‌লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার)  সন্ধ্যায় বন্ধু-বান্ধবসহ স্টেশন সংলগ্ন খাবারের দোকানে প্রবেশ করছিলেন। ওই সময় নিয়াজ আবেদীন পাঠান তাকে বাজে ভাবে কটূক্তি করে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তিনি তর্ক করা শুরু করেন। যা তার জন্য ‘অসম্মানজনক ছিল’ বলে উল্লেখ করেন।

এদিকে অভিযোগের বিষয়ে নিয়াজ আবেদীন পাঠান বলেন,আমি এই নামের কাউকে চিনিনা এবং কখনো দেখিনি।সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত জানতে প্রক্টর অফিসে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments