Tuesday, December 16, 2025
Homeস্বাস্থ্যকরোনাভাইরাসনাটোরে ৯ পুলিশসহ ৩০ জনের করোনা শনাক্ত

নাটোরে ৯ পুলিশসহ ৩০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে নতুন করে ৩০ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৯ পুলিশ সহ ৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা নাটোর সদর, সিংড়া, বাগাতিপাড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রামের। বড়াইগ্রামে আক্রান্ত ৯ জনই পুলিশ সদস্য।

সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ১২ জনই সিংড়া উপজেলার। এছাড়া সদরে ৫ জন, বড়াইগ্রামে ৯ জন, বাগাতিপাড়ায় ৩ জন, ও গুরুদাসপুরে ১ জন। এর মধ্যে বড়াইগ্রাম উপজেলায় প্রথমবারের মতো একযোগে ৯ জন করোনা রোগী সনাক্ত হল। এছাড়া সদরে আক্রান্ত ৫ ব্যক্তি সদর হাসপাতালের স্বাস্থ্যকমী। এসব আক্রান্ত ব্যক্তিসহ ১৮৭ জনের নমুনা গত ১১, ১২ ও ১৩ই মে সংগৃহীত। এ নিয়ে ৭ দফায় জেলায় মোট ৪৩ জন করোনা রোগী সনাক্ত হলো। গত ২৯শে এপ্রিল থেকে ১৭ই মে পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিলো ১৩ জন। ১৩ জনের মধ্যে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন।
সোমবার(১৮ই মে) রাত ৮টায় নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে আক্রান্ত ৩০ জনের ব্যাপারে আমাদেরকে ইমেইলে জানানো হয়েছে। নাটোর জেলার ৪শ’ নমুনা প্রক্রিয়াধীন ছিলো। এসব নমুনার মধ্যে ১৮৭টি পরীক্ষার পর ৩০টি পজিটিভ এসেছে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments