Thursday, January 22, 2026
Homeকলামফেসবুকনতুন রুপে প্রিয়াঙ্কা

নতুন রুপে প্রিয়াঙ্কা

থমে দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে, এটা কি সত্যিই প্রিয়াঙ্কা চোপড়া? ভালো করে তাকালে ভুল পাল্টাবে। কিন্তু মাথার চুল এরকম কেন? এই প্রশ্নটা মনে রেখে অনুষ্ঠানের নাম খোঁজতে গেলেই রহস্য উন্মোচন হবে। ২০১৭ সালে মেট গালা আয়োজনে সবার নজর কেড়েছিলেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাস। সেখানে পরিচয়, এরপর প্রেম ও বিয়ে। আবারও সেই মেট গালার মঞ্চ। আমন্ত্রণ জানানো হয় এই তারকা দম্পতিকে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এবারও সবাই মুগ্ধ হয়েছেন তাদের দেখে। আভন্ত-গ্রাদ্রে ডিওর ডিজাইন করা সফট প্যাস্টেল থাই-হাই স্লিট গাউন আর পালকের চাদরে হট ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু পোশাক নয়, চমক ছিল তাঁর হেয়ারস্টাইল, ক্রাউন আর মেকআপেও। গোলাপি ঠোঁট আর আইশ্যাডোর মাঝে উঁকি মেরেছে সাদা ভ্রু আর চোখের পাতা। সব মিলিয়ে অন্য রকম লেগেছে তাঁকে। তাঁর পাশে নিক জোনাসকে সম্পূর্ণ সাদা স্যুটে দারুণ মানিয়েছে।

এবার মেট গালায় আমন্ত্রণ জানানো হয় বলিউডের আরেক তারকা দীপিকা পাড়ুকোনকেও। জ্যাক পোসেনের তৈরি স্ট্র্যাপলেস কাস্টম গাউনে ৩৩ বছরের এই তারকাকে অনন্য লেগেছে। লম্বা গাউন, ব্যান্ড লাগানো রেট্রো হেয়ারস্টাইলে অনেকের মতে, পরির মতো লেগেছে তাঁকে। এক্সেসরিজ হিসেবে তিনি পরেছেন গোলাপি কানের দুল আর একই রঙের ব্লেসলেট। টকটকে লাল ঠোঁট আর গোলাপি স্মোকি আইয়ের সাজের দীপিকা পাড়ুকোনের থেকে চোখ সরাতে পারেননি অনেকেই।

এই আসরে দীপিকা পাড়ুকোনকে প্রথম দেখা গেছে ২০১৭ সালে। ওই সময় হলিউডে তার প্রথম সিনেমা ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ মুক্তি পায়। ছবিতে তিনি ভিন ডিজেলের সঙ্গে অভিনয় করেন। ওই বছর সাদা ফ্লোরাল গাউন পরেছিলেন। গত বছর তিনি পরেন ‘হেভেনলি বডিস: ফ্যাশন অ্যান্ড দ্য ক্যাথলিক ইমাজিনেশন’ ভাবনার পোশাক।

প্রিয়াঙ্কা চোপড়া আর দীপিকা পাড়ুকোন ছাড়াও নিউইয়র্কের মেট গালা আয়োজনে আরও অংশ নেন ইশা আম্বানি ও নাতাশা পুনাওয়ালাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments