Thursday, January 15, 2026
Homeবিভাগসিলেটদোয়ারাবাজারে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

দোয়ারাবাজারে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে ৭৫০গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দোয়ারাবাজার থানার এসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে এএসআই বজজুল করিম, এএসআই ছাইদুর রহমান ও এএসআই সুমন মিয়ার সহযোগিতায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামের আলী হোসেন এর বসত ঘরে অভিযান পরিচালনা করিয়া ৫০০ গ্রাম গাঁজাসহ একজন ও ভাওয়ালীপাড়া গ্রামের ইমান হোসেনের বসত ঘরে অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র আলী হোসেন,ভাওয়ালীপাড়া গ্রামের মৃত হেকিম মন্তাজের পুত্র ইমান হোসেন,কুশিউড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র মোঃকবির হোসেন,ইউসুফ আলীর পুত্র ইব্রাহীম হোসেন সোহান,বগুলা ইউনিয়নের বগুলা(যোগিপাড়া)গ্রামের ফজলুল হকের পুত্র কাওছার আলম ।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃআবুল হাশেম জানান,আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের করে আসছিল।আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তা/আরএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments