Tuesday, December 16, 2025
Homeজাতীয়দেশজুড়েদেশে ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়নি

দেশে ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। ৭ জনের নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া যায়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে সবার ফলাফলই নেগেটিভ এসেছে। অর্থাৎ নতুন করে এখনও পর্যন্ত আর কোনও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

এমএ/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments