Thursday, January 22, 2026
Homeবিভাগঢাকাঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা, সিটি কলেজের তিন শিক্ষার্থী আটক

ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা, সিটি কলেজের তিন শিক্ষার্থী আটক

ক্যাম্পাস প্রতিবেদক

ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর সিটি কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় সিটি কলেজের তিন শিক্ষার্থীকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

আটককৃতরা হলেন, আশিকুর রহমান পিতা খলিলুর রহমান, সাব্বির আহমেদ পিতা ওমর খইয়াম, ইয়াসিন সরকার পিতা আলমগীর সকার।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের তিন দিনের রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে প্রেরণ করেছে ধানমন্ডি থানা পুলিশ।

গুরুতর আহত ঢাকা কলেজের শিক্ষার্থী রাগিব নেহাল সিয়ামের বাবা বাবুল সরদার চাখারী ধানমন্ডি থানায় সিটি কলেজের চার শিক্ষার্থীকে আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৮)।


ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন গতকালের ঘটনায় আহত এক শিক্ষার্থীর বাবা মামলা করেছে, আমরা তিনজনকে আটক করেছি। গ্রেপ্তারকৃতদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছি। এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে তাদেরকে বের করার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments