Wednesday, January 21, 2026
Homeজাতীয়দেশজুড়েট্রাইব্যুনাল থেকে ইস্তফা নিলেন ব্যারিস্টার সুমন

ট্রাইব্যুনাল থেকে ইস্তফা নিলেন ব্যারিস্টার সুমন

বিশেষ প্রতিনিধিঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে ইস্তফা নিলেন আলোচিত আইনজীবি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চীফ প্রসিকিউটর বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে ব্যারিস্টার সুমন লিখেছেন, ‘২০১২ সালের ১৩ নভেম্বর আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করি।

যোগদানের পর থেকে বিভিন্ন মামলা অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালনা করেছি। ইদানিং বিভিন্ন সামাজিক স্বেচ্ছামূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়ার কারণে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সময় দিতে পারছি না। এমতবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়াকে আমি অনৈতিক বলে মনে করি।

এ কারণে আমি অব্যাহতি প্রার্থনা করছি। তার আবেদনটি রিসিভ করেন চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা।

উল্লেখ্য, ব্যারিস্টার সুমন আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন‌্যও বেশ জনপ্রিয়। তিনি জনসচেতনতামূলক ভিডিও ও ফেসবুক লাইভ করে আলোচনায় আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments