Thursday, January 15, 2026
Homeপ্রচ্ছদজামাত-শিবিরের হামলায় দুই কব্জি হারানো এসআই হলেন শ্রেষ্ঠ অফিসার

জামাত-শিবিরের হামলায় দুই কব্জি হারানো এসআই হলেন শ্রেষ্ঠ অফিসার

রাজশাহী প্রতিনিধিঃ

এসআই মকবুল হোসেনের নাম কারো অজানা নয়। ২০১৩ সালে রাজশাহীতে জামাত-শিবিরের বিক্ষোভ মিছিল থেকে ছোঁড়া ককটেলে দুই কব্জি উড়ে যায় তার। অবশেষে সেই অপ্রতিরোধ্য এসআই মকবুল হলেন আরএমপি’র শ্রেষ্ঠ অফিসার ।

রাজশাহী আরএমপি ২০২০ সালে জানুয়ারি মাসের মাসিক অপরাধ সভা ও পুলিশ অফিসারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ পুরস্কার প্রধান করা হয়।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এ সভার সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ কমিশনার হুমায়ুন কবির।

সভায় শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, শ্রেষ্ঠ উদ্ধারকারী, শ্রেষ্ঠ সিটিএসবি অফিসার, শ্রেষ্ঠ কোর্ট অফিসার এবং বিশেষ পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, উপ-কমিশনার (সদর) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments