Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামচসিক নিবার্চনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আ জ ম নাছির উদ্দীন

চসিক নিবার্চনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আ জ ম নাছির উদ্দীন

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আ জ ম নাছির উদ্দীন। 

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ১৬ ফেব্রুয়ারি। এ নির্বাচনটি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)। 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের হাতে দলীয় মনোনয়ন ফরম তুলে দেন দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও উপ-দফতর সম্পাদক সায়েম খান। 

চসিক মেয়র আ জ ম নাছির বলেন, মনোনয়নের বিষয়টি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তার সিদ্ধান্তই চূড়ান্ত এবং শিরোধার্য। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments