Thursday, January 15, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জীবনবৃত্তান্ত আহ্বান

চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জীবনবৃত্তান্ত আহ্বান

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি কমিটিতে পদ প্রত্যাশীদের দ্রুত জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সকল নেতাকর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে হল, ফ্যাকাল্টি ও পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আসন্ন কমিটিতে পদ প্রত্যাশী সবাইকে আগামী ১০ফেব্রুয়ারি’২০ তারিখের মধ্যে জীবনবৃত্তান্ত এবং স্ব স্ব ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিকট থেকে প্রত্যায়ন পত্র সংগ্রহ করে নিজ নিজ সিনিয়রের মাধ্যমে সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর কাছে জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শাখার পূর্ণাঙ্গ কমিটিতে অনুপ্রবেশ ঠেকাতে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যায়ন পত্র জমা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বিষয়টি গুরুত্বের সাথে নিতে সকল নেতাকর্মীর প্রতি নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments