Thursday, January 22, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবির সীতাকুণ্ড ছাত্র সমিতির নবীন বরণ ২৯ ফেব্রুয়ারি

চবির সীতাকুণ্ড ছাত্র সমিতির নবীন বরণ ২৯ ফেব্রুয়ারি

চবি প্রতিনিধিঃ

সীতাকুণ্ড থেকে অধ্যয়নরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও বরণ করে নিতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে সীতাকুণ্ড ছাত্র সমিতি, চবি। আগামী ২৯ ফেব্রুয়ারি (শনিবার) বর্ণাঢ্য অনুষ্টানের মধ্য নিয়ে নবীনদের বরণ করে নিবে সংগঠনটি। এইলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওইদিন সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে এই নবীন বরণ অনুষ্টিত হবে।

সংগঠনটির সভাপতি ইকবাল মাহমুদের সভাপতিত্বে সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। এতে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনটির উপদেষ্টামণ্ডলীরা উপস্থিত থাকবেন।

শনিবার বিকেল ৩টা থেকে আলোচনার সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। আলোচনা সভা শেষে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনটির বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, কৌতুক, র‍্যাম শো ইত্যাদি পরিবেশিত হবে। সন্ধ্যায় সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

সংগঠনটির সভাপতি ইকবাল মাহমুদ বলেন, সীতাকুণ্ড ছাত্র সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। সীতাকুণ্ডে উচ্চ শিক্ষার প্রসার ও শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করছি। সেই লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও সীতাকুণ্ড ছাত্র সমিতি নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও বরণ নিতে যাচ্ছি। অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments