Tuesday, December 16, 2025
Homeআন্তর্জাতিকচট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

নিজম্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চালু থাকা আন্তর্জাতিক ৯টি রুটের সবকটি বন্ধ হয়ে গেছে। এর আগে বুধবার (১৮ মার্চ) পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সারজাহ রুটে ফ্লাইট চলাচল চালু ছিল। এ দুটিও বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ম্যানেজার কমোডর সরওয়ার ই জামান বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ৯টি রুটের সবকটি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশেষ চালু থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজা রুটে বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ রাখা হয়েছে ফ্লাইট। এর আগে ভারত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমানের ফ্লাইটও বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালু রয়েছে।’

এমএম/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments